পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | West Bengal Government Schemes List

0

পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রকল্প তালিকা PDF | সূচনাকাল ও উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF

পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আর্থিক সহায়তা ও বিভিন্ন পরিষেবা পাচ্ছেন। 
 

আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ সব প্রকল্পের তালিকা এবং সেগুলো কোন বছরে চালু হয়েছে তা তুলে ধরা হয়েছে, যা আগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে।


Table of Contents (Toc)

১. শিক্ষা ও ছাত্র-ছাত্রীদের জন্য প্রকল্প

কন্যাশ্রী প্রকল্প

সূচনা: ২০১৩
উদ্দেশ্য: মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়া এবং অল্প বয়সে বিয়ে অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করা এই প্রকল্পের মূল লক্ষ্য।
 

ঐক্যশ্রী স্কলারশিপ

সূচনা: ২০১৯
উদ্দেশ্য: সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি।
 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

সূচনা: ২০১৬
উদ্দেশ্য: মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহায়তা।
 

মেধাশ্রী প্রকল্প

সূচনা: ২০২৩
উদ্দেশ্য: OBC ছাত্র-ছাত্রীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ।


শিক্ষাশ্রী প্রকল্প

সূচনা: ২০১৪-১৫
উদ্দেশ্য: SC/ST ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা।


সবুজ সাথী প্রকল্প

সূচনা: ২০১৫
উদ্দেশ্য: নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়।


তরুণের স্বপ্ন

সূচনা: ২০২০
উদ্দেশ্য: ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য আর্থিক সহায়তা।
 

স্টুডেন্ট ক্রেডিট কার্ড

সূচনা: ২০২১
উদ্দেশ্য: উচ্চশিক্ষার জন্য সহজ ঋণ সুবিধা।
 

উৎসশ্রী  প্রকল্প

সূচনা: ২০২১
উদ্দেশ্য: বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে ট্রান্সফার।


২. নারী কল্যাণমূলক প্রকল্প

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

সূচনা: ২০২১
উদ্দেশ্য: মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।


রূপশ্রী প্রকল্প

সূচনা: ২০১৮ 
উদ্দেশ্য: দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহায়তা।


আনন্দধারা প্রকল্প

সূচনা: ২০১২
উদ্দেশ্য: গ্রামীণ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি।
 

মাতৃযান প্রকল্প

সূচনা: ২০১১
উদ্দেশ্য: প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।



৩. কৃষকদের জন্য স্কিম

কৃষক বন্ধু প্রকল্প

সূচনা: ২০১৯ 
উদ্দেশ্য: কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান।
 

ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প

সূচনা: ২০২৬
উদ্দেশ্য: ভূমিহীন ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রদান। 


বাংলা শস্য বীমা প্রকল্প

সূচনা: ২০১৯
উদ্দেশ্য: ফসল নষ্ট হলে কৃষকদের ক্ষতিপূরণ প্রদান।


মাটির সৃষ্টি প্রকল্প

সূচনা: ২০২০ 
উদ্দেশ্য: গ্রামীণ এলাকায় কৃষি ও পশুপালন উন্নয়ন।


মাটির কথা প্রকল্প

সূচনা: ২০১৪
উদ্দেশ্য: কৃষকদের কৃষি সংক্রান্ত তথ্য প্রদান।



৪. স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা স্কিম

স্বাস্থ্য সাথী প্রকল্প

সূচনা: ২০১৬
উদ্দেশ্য: পরিবারের জন্য স্বাস্থ্যবীমা সুবিধা।


মানবিক পেনশন প্রকল্প

সূচনা: ২০১৮
উদ্দেশ্য: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পেনশন।


বিধবা পেনশন প্রকল্প

সূচনা: ২০১০ 
উদ্দেশ্য: বিধবা মহিলাদের জন্য আর্থিক সহায়তা।


জয় জোহার পেনশন

সূচনা: ২০২০ 
উদ্দেশ্য: আদিবাসী সম্প্রদায়ের বয়স্কদের জন্য পেনশন।


তপশিলি বন্ধু পেনশন

সূচনা: ২০২০ 
উদ্দেশ্য: SC সম্প্রদায়ের বয়স্কদের পেনশন।


সমব্যথী প্রকল্প

সূচনা: ২০১৬
উদ্দেশ্য: অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা।



৫. আবাসন স্কিম

বাংলা আবাস যোজনা

সূচনা: ২০১৬-১৭ 
উদ্দেশ্য: গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণের সহায়তা।


চা সুন্দরী প্রকল্প

সূচনা: ২০২০ 
উদ্দেশ্য: চা বাগানের শ্রমিকদের বাড়ি নির্মাণ প্রকল্প।



৬. জল ও পরিবেশ প্রকল্প

জল স্বপ্ন প্রকল্প

সূচনা: ২০২০ 
উদ্দেশ্য: গ্রামে ঘরে ঘরে পানীয় জল সরবরাহ।


জল ধরো জল ভরো প্রকল্প

সূচনা: ২০১১-১২ 
উদ্দেশ্য: বৃষ্টির জল সংরক্ষণ।


জলতীর্থ প্রকল্প

সূচনা: ২০১৫ 
উদ্দেশ্য: সেচব্যবস্থা উন্নয়ন।


সবুজশ্রী প্রকল্প

সূচনা: ২০১৬ 
উদ্দেশ্য: পরিবেশ সংরক্ষণের জন্য গাছ লাগানোর উদ্যোগ।



৭. কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন

উৎকর্ষ বাংলা প্রকল্প

সূচনা: ২০১৬ 
উদ্দেশ্য: যুবকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ।


কর্মশ্রী প্রকল্প

সূচনা: ২০২৪ 
উদ্দেশ্য: গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি।


ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প

সূচনা: ২০২৩-২৪ 
উদ্দেশ্য: নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার ঋণ সহায়তা।
 

যুবসাথী প্রকল্প

সূচনা: ২০২৬
উদ্দেশ্য: রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে আর্থিক সহায়তা প্রদান করা।

 

গতিধারা প্রকল্প

সূচনা: ২০১৪   
উদ্দেশ্য: কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। 



৮. খাদ্য ও জনসেবা প্রকল্প

খাদ্য সাথী প্রকল্প

সূচনা: ২০১৬ 
উদ্দেশ্য: কম দামে খাদ্যশস্য বিতরণ।


দুয়ারে রেশন প্রকল্প

সূচনা: ২০২১ 
উদ্দেশ্য: রেশন বাড়িতে পৌঁছে দেওয়া।


দুয়ারে সরকার প্রকল্প

সূচনা: ২০২০ 
উদ্দেশ্য: সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া।


বাংলা সহায়তা কেন্দ্র

সূচনা: ২০২০ 
উদ্দেশ্য: সরকারি পরিষেবা পাওয়ার অনলাইন সহায়তা কেন্দ্র।
 

আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প

সূচনা: ২০২৫
উদ্দেশ্য: নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলির দ্রুত সমাধান করা।

 

পথশ্রী প্রকল্প

সূচনা: ২০২০   
উদ্দেশ্য: পুরানো সড়কের মেরামত। 


পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প


পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এসব স্কিম রাজ্যের উন্নয়নে বড় অবদান রাখছে।

সঠিক তথ্য জেনে এই স্কিমগুলোর সুবিধা গ্রহণ করলে অনেক মানুষ উপকৃত হতে পারবেন। এবং এখানে উল্লেখিত তথ্য গুলি আগতচাকরির পরীক্ষার প্রস্তুতিতেও সাহায্য করবে বিশেষভাবে।

Tags
GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.