অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন না? কারা পাবেন? ফর্ম ফিলআপ কি করতে হবে?

0

অন্নপূর্ণা যোজনা ২০২৬ | মাসে ৩,০০০ টাকা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অফিসিয়াল বিজ্ঞপ্তি

অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন না?
অন্নপূর্ণাযোজনা ২০২৬
 
পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের 'নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর' গত ১৯শে মে, ২০২৬ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন "অন্নপূর্ণা যোজনা" (Annapurna Yojana) চালুর কথা ঘোষণা করেছে।

আসুন জেনে নেওয়া যাক এই নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য, কারা এই সুবিধা পাবেন, কারা পাবেন না? এবং কীভাবে আবেদন করবেন।
 

📌 অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ তথ্য

  • আর্থিক সহায়তা: যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন।
  • টাকা দেওয়ার মাধ্যম: ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তার আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
  • কার্যকর হওয়ার তারিখ: এই প্রকল্প আগামী ১লা জুন, ২০২৬ থেকে কার্যকর হবে।

 📌 কারা 'অন্নপূর্ণা যোজনা'র সুবিধা পাবেন?

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
  1. আবেদনকারী মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছর-এর মধ্যে হতে হবে।
  2. যেসব মহিলারা পশ্চিমবঙ্গের নাগরিক তারা পাবে

❌ কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না?

  1. যিনি মারা গিয়েছেন অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন না।
  2. যাঁদের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, তাঁদের ব্যাপারে যাচাই হবে।
  3. যারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়
  4. ​যাঁদের নাম ডিলিট হয়েছে, তাঁরা আদৌ আমাদের নাগরিক কি না সেটা যাচাইয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। 
  5. আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ, কেন্দ্রীয় বা রাজ্য সরকার, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসেবে নিয়মিত বেতন বা পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
  6. আবেদনকারীকে আয়কর প্রদানকারী (Income Tax Payer) হলে চলবে না। 
  7. অন্যান্য নির্দিষ্ট প্রকল্পের সুবিধা ভোগীরা

 📌 নতুনরা কীভাবে আবেদন করবেন?

যাঁরা নতুন করে আবেদন করতে ইচ্ছুক, তাঁদের জন্য আগামী ১লা জুন, ২০২৬ থেকে নির্দিষ্ট 'অন্নপূর্ণা যোজনা পোর্টাল' (Annapurna Yojana Portal)-এ অনলাইনে আবেদন করার সুবিধা চালু হবে।

📌 যাচাই ও অনুমোদন প্রক্রিয়া (Verification Process)

  • অনলাইনে আবেদন জমা পড়ার পর সরকারি আধিকারিকরা তা খতিয়ে দেখবেন।
  • গ্রামাঞ্চলের ক্ষেত্রে BDO এবং শহরাঞ্চলের ক্ষেত্রে SDO-রা যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করে জেলা শাসকের (District Magistrate) কাছে অনুমোদনের জন্য পাঠাবেন।
  • কলকাতা পুরসভা (KMC) এলাকার ক্ষেত্রে এই যাচাইয়ের কাজটি করবেন পুরসভার আধিকারিকরা এবং চূড়ান্ত অনুমোদন দেবেন KMC-র কমিশনার।

পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগ রাজ্যের মহিলাদের স্বনির্ভরতার পথে একটি বিরাট পদক্ষেপ। আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন, তবে ১লা জুন থেকে আবেদন করার জন্য আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের (আধার লিঙ্ক করা) বিস্তারিত তথ্য আজই প্রস্তুত রাখুন!

তথ্যসূত্র: পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি (নং: 2411-WCD/O/AB-4/2026, তারিখ: ১৯.০৫.২০২৬)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.